২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৫১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

জাপা থেকে গফ্ফার বিশ্বাসকে অব্যাহতি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আ. গফ্ফার বিশ্বাসকে দল থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) অব্যাহতি দেয়া হয়েছে। পার্টির কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অবশ্য দলের স্থানীয় নেতারা বিষয়টি জানতে পারেননি বলে দাবি করেছেন।

কেন্দ্রের পাঠানো অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি মঙ্গলবার এক সাংগঠনিক আদেশে পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১)-এর ক ধারা মোতাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর শাখার আহবায়ক আব্দুল গফ্ফার বিশ্বাসকে পার্টির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবি এবং দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন।

তবে কী কারণে এই নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আ. গফফার বিশ্বাস বেশকিছু দিন দলে নিস্ক্রীয় থাকার পর ফের দলে সরব হন। একই সাথে তিনি সেই সময় থেকে মহানগর কমিটির দায়িত্ব পান। তিনি দীর্ঘদিন থেকেই দলটির সাথে জড়িত ছিলেন। একই সাথে তিনি পরিবহন মালিকদের সংগঠনের খুলনা অঞ্চলের শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য।

দলটির কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যায় পার্টির চেয়ারম্যান এ আদেশটি দিয়েছেন। একই সাথে বিষয়টি কার্যকর হয়েছে।

সাবেক সংসদ সদস্য গফ্ফার বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে এমন কোন আদেশ আসেনি। তাছাড়া আমাকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন