২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:৩০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় প্রস্তুত ১০৪৮ আশ্রয়কেন্দ্র ও ১১৬ মেডিক্যাল টিম

প্রকাশিত: মে ২৩, ২০২১

  • শেয়ার করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে খুলনায় সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় ১ হাজার ৪৮টি আশ্রয়কেন্দ্র ও ১১৬টি মেডিক্যাল টিম প্রস্তুত করা হয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে ও জানমালের ক্ষতি প্রতিরোধে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার জানান, ইতোমধ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, মানুষের জানমাল রক্ষায় খুলনা জেলার নয় উপজেলায় ১ হাজার ৪৮টি আশ্রয়কেন্দ্র ও ১১৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। আশ্রয়কেন্দ্রের মধ্যে ৩২৪টি স্থায়ী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ৭২৪টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র রয়েছে। খুলনার দাকোপ ও কয়রা উপজেলাসহ উপকূলীয় অঞ্চলের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) আগেভাগে মাইকিংয়ের জন্য বলা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে শুষ্ক খাবার, অর্থ, চাল-ডাল প্রস্তুত করার উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সূত্র জানায়, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, এনজিও, সিপিপি, ফায়ার সার্ভিসসহ সকলকে যার যার মতো প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন