২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৫১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর লুৎফুন্নেসা লুৎফা আর নেই

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর লুৎফুন্নেসা লুৎফা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর চারটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

মৃত লুৎফার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘ দেড় বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে রাজধানীর ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ দিন ধরে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মরহুমার প্রথম নামাজে জানাজা খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাদ জোহর শহীদ হাদিস পার্কে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর ট্যাংক রোড জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে তাকে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে শোক বার্তা দিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও সাধারন সম্পাদক এড. সুজিত অধিকারী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন