৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:৪২

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনা মহানগরীতে ছুরিকাঘাতে যুবক নিহত; আসামি দুই সহোদর গ্রেফতার

প্রকাশিত: মে ২৬, ২০২১

  • শেয়ার করুন

খুলনা মহানগরীতে মোবাইল ফোন হারানোর বিষয়কে কেন্দ্র করে ছুরিকাঘাতে রানা সরদার নামে এক যুবক নিহত। ২৪ ঘন্টার মধ্যে আসামি দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মে) দিনগত রাত আড়াইটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব সংলগ্ন এলাকার মৃতঃ মান্নান সরদারের ছেলে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ২৪ ঘন্টার মধ্যে ২ আসামিকে গ্রফতার করেছে। গ্রেফতারকৃতরা হলোঃ রাব্বি হোসেন গোলদার (২৫), আরবি গোলদার (২০)।

খোঁজ নিয়ে জানা যায়,গত ২১ মে দুপুর আড়াইটার দিকে মোবাইল হারানোর ঘটনাকে কেন্দ্র করে রাব্বি হোসেন গোলদার (২৫), আরবি গোলদার (২০), আকবার গোলদার, শিরিনা বেগম (৪২) ও নজরুল ইসলাম (৫৫)সহ অজ্ঞাতনামা ৩/৪ জন পূর্ব পরিকল্পিতভাবে রানা সরদারের ওপর চড়াও হন। এ সময় রাব্বি হোসেন তার কোমরে থাকা চাকু বের করে রানা সরদারের বুকের ডান পাশে আঘাত করে। এতে রানা গুরুতর জখমপ্রাপ্ত হয়। রানার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসারত অবস্থায় রানা সোমবার (২৪ মে) রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন। উভয় পক্ষ আত্মীয় হওয়ায় ঘটনার বিষয়ে আপোষ মিমাংসা করার জন্য এবং ভিকটিমের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে থানায় কোনো এজাহার দায়ের করেননি রানা পরিবার। মঙ্গলবার (২৫ মে) মৃত্যুর পর নিহত রানার মা ডলি বেগম (৫০) বাদী হয়ে চার জনকে আসামী করে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২০। আসামিরা হলেন, রাব্বি হোসেন গোলদার (২৫), আরবি গোলদার (২০), শিরিনা বেগম (৪২) ও নজরুল ইসলাম (৫৫)। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দুই ভাই। হত্যায় জড়িত অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন