১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১৩

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক করোনায় আক্রান্ত

প্রকাশিত: জুন ২৬, ২০২০

  • শেয়ার করুন

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা ও খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিসের আরও দুইজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. রাশেদা সুলতানা জানান, নমুনা পরীক্ষায় শুক্রবার তার করোনা শনাক্ত হয়। এছাড়া তার কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এসএম জাহাতাব হোসেনেরও করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজা সেকান্দার বলেন, নমুনা পরীক্ষার পর শুক্রবার আরএমও মিজানুর রহমান করোনা শনাক্ত হন। তার শরীরের অবস্থা ভাল থাকায় সতর্ক অবস্থানে নেওয়া হয়েছে।

খুলনার সিএসএস আভা সেন্টারে দায়িত্ব পালনকারী আরও একজন চিকিৎসক শুক্রবার করোনা পজিটিভ হয়েছেন বলে তিনি জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন