১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:১০

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

খুলনা বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১

  • শেয়ার করুন

খুলনা সিটি আউটার বাইপাসে (নতুন জেলখানা এলাকা) সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসা-আড়ংঘাটা বাইপাসে হঠাৎ করেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে দু’জনই সড়কে ছিটকে পড়েন। এসময় যশোরগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন,নিহতরা হলেন- রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা মো. শহিদের ছেলে সাইফুল (৩৫) ও রায়ের মহল পশ্চিমপাড়া এলাকার মোল্লা শরিফুলের ছেলে নাঈম (২৬)। নিহতদের মধ্যে সাইফুল একটি মোটর সাইকেলের গ্যারেজে কাজ করে। আর নাঈম দিনমজুর। তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়ের মহল এলাকা থেকে মোটরসাইকেলটি খুলনার জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। অপরদিকে যশোরগামী একটি ট্রাক নির্মাণাধীন কারাগারের অদূরে সিটি বাইপাস সড়কে আসলে দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে দুই জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে চালিয়ে পালিয়ে যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন