২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:৩৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সাবেক এমপি মিজানের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২১

  • শেয়ার করুন

খুলনা-২ আসনের সাবেক সংসদ ও সাপ্তাহিক আমাদের খুলনা’র সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি খুলনা প্রেসক্লাবে এসে ক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ও নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ) ও এস এম নূর হাসান জনি, কার্যনির্বাহী কমিটির সদস্য মো: হাবিবুর রহমান, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, মো: শাহ আলম, মোঃ আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস হোসেন লাবু, আওয়ামী লীগ নেতা সুজিত অধিকারী ও মোঃ আলমগীর, ছাত্র নেতা আহানাফ অর্পন, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, আলমগীর হান্নান, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ আব্দুল্লাহ, সুনীল কুমার দাস, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, মোঃ আসাফুর রহমান কাজল ও দীলিপ কুমার বর্মন, ক্লাবের ইউজার সদস্য মোঃ হেলাল মোল্লা, মোঃ সোহেল রানা, মোঃ রফিক আলী, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন