১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৩১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (২৩) ও বেলাল হোসেন (২৪) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি বাসের চাপায় তাদের মৃত্যু হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামের মো. কাওছার হোসেনের ছেলে আর বেলাল হোসেন রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

তিনি রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।
জানা গেছে, নিহতরা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি গাড়ি এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।ফলে উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেয়।

আয়েশা জামে মসজিদের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম বলেন, মোয়াজ্জিন বেলাল হোসেনের কিছু দিন আগে একটা চাকরি হয়েছে। সেজন্য গাড়ি চালানো শিখতে যাচ্ছিলেন তিনি। শরিফুল ইসলাম মটরসাইকেল চালাচ্ছিলেন আর তার পেছনে ছিলেন বেলাল।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে এখনও আটক করা যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন