১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:১০

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

খুলনায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২

  • শেয়ার করুন

পর্যটনে নতুন ভাবনা’-এ প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনার একটি দেশ। বৃহত্তর খুলনায় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের পাশাপাশি ষাটগম্বুজ মসজিদ, রবীন্দ্র স্মৃতিবিজড়িত দক্ষিণডিহিসহ আরও অনেক সম্ভাবনাময় পর্যটন স্থান রয়েছে।

দেশে পর্যটকের সংখ্যা বেড়েছে। খুলনার বটিয়াঘাটা থেকে দাকোপ পর্যন্ত নদীর পাড় ঘেঁষে পর্যটনের স্পট তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দেশের ৪০ লাখ মানুষ পর্যটনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সরকার পর্যটনখাতে দক্ষ জনশক্তি বৃদ্ধি ও আকর্ষণীয় পর্যটন স্থানসমূহে আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে খুবই আন্তরিক। এ অঞ্চলের পর্যটন বিকাশে খুলনার বটিয়াঘাটা উপজেলায় শেখ রাসেল ইকো পার্ক তৈরি করা হচ্ছে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য সুন্দরবন কেন্দ্রিক ইকোট্যুরিজমের বিকাশে বিস্তৃত পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্টদের নিদের্শনা দেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন ও প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরিস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা প্রমুখ।

সভায় ট্যুর অপারেটর, আবাসিক হোটেল ও রেস্তোরাঁ মালিক, এনজিও প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশের সদস্য, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন