২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:১৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০

  • শেয়ার করুন

খুলনার নিরালা হাজীবাড়ি এলাকায় শামীম গাজী শান্ত (২৫) নামের এক যুবককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীম নগরীর শেখপাড়া শিল্পকলা একাডেমি এলাকার মো. দুলাল গাজীর ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী।

চিকিৎসকরা জানান, ধারালো অস্ত্রের কোপে তার বাম হাতের কবজি গুরুতর জখম হয়েছে।

স্থানীয়রা জানায়, ৫-৬ জন যুবক হঠাৎ মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে তাকে কুপিয়ে জখম করে। পরে ঘটনাস্থল থাকা তার মোটরসাইকেলও নিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বলেন, হামলাকারীরা ও আহত শিক্ষার্থী পরস্পরের বন্ধু বলে জানা গেছে। বন্ধুদের কাছ থেকে শান্ত টাকা নিয়ে ঢাকা চলে যায়। সেই থেকে থেকে তাদের শত্রুতার সৃষ্টি হয়।যার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন