২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৩৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় বিএসটিআই’র কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ৪, ২০২৪

  • শেয়ার করুন

পিআইডি:

খুলনায় বিএসটিআই’র ‘স্মার্ট মনিটরিং এবং ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল বোতলজাতকরণে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা মঙ্গলবার খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে বিএসটিআই কাজ করে যাচ্ছে। এর জন্য প্রয়োজন সকলের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি। আন্তর্জাতিক মানের যন্ত্র ব্যবহার করে পণ্যের গুণগত মান পরীক্ষার মাধ্যমে বিএসটিআই লাইসেন্স প্রদান করে থাকে। ভোক্তাকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য ক্রয়ে সচেতন হবে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন(বিএসটিআই) ব্যবসায়ী বান্ধব। ব্যবসায়ীদের নৈতিকতাকে কাজে লাগিয়ে পণ্য বাজারজাতকরণ ও বিক্রয় করতে হবে। সাময়িক লাভের আশায় কোন পণ্যে ভেজাল মিশ্রণ করা যাবে না। ভিটামিন এ সমৃদ্ধ তেল নিরাপদ এবং সকলের জন্য সহজলভ্য করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিএসটিআই এ সমৃদ্ধ তেল পরীক্ষণ, পর্যবেক্ষণ ও তদারকির মাধ্যমে ভোজ্যতেলের মান নিশ্চিত করে থাকে।
ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন ২০১৩ বাস্তবায়ন, ভোজ্যতেলের মান নিয়ন্ত্রণ, মনিটরিং ও খোলা তেলের বাজারজাত বন্ধে বিএসটিআই কর্তৃক গৃহীত কার্যক্রম উপস্থাপন করেন, বিএসটিআই’র উপপরিচালক (সিএম) মোঃ রিয়াজুল হক।
স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন, বিএসটিআই’র পরিচালক (সিএম) মোঃ নুরুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, খুলনা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের ব্যবসায়ীবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন