২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:১৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় পাটকল শ্রমিকদের কর্মসূচি স্থগিত!

প্রকাশিত: জুলাই ১, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ সংক্রান্ত কোনো চিঠি এখনও মিলে না আসায় খুলনা অঞ্চলের নয়টি পাটকলের শ্রমিক চলমান অবস্থান কর্মসূচি ও বুধবার দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় আমরণ অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব কর্মসূচি স্থগিত করে।

সন্ধ্যায় প্লাটিনাম জুট মিলে শ্রমিক সমাবেশ চলাকালে মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। একইভাবে অন্য আটটি পাটকলের শ্রমিক নেতারা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তারা জানান, বুধবার স্বাভাবিকভাবে মিলের উৎপাদন কার্যক্রম চলবে।

এর আগে রোববার (২৮ জুন) দুপুরে মহানগরীর খালিশপুর জুট ওয়ার্কার্স ইনস্টিটিউিট কার্যালয়ে সংবাদ সম্মেলনে চারদিনের কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ।

কর্মসূচির মধ্যে ছিল, সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিলগেটে সন্তানদের নিয়ে শ্রমিকদের অবস্থান ধর্মঘট, মঙ্গলবার দুপুর ২টা থেকে বুধবার দুপুর পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের মিলগেটে অবস্থান। এরপরও দাবি না মানলে বুধবার দুপুর থেকে পরিবার-পরিজন নিয়ে আমরণ অনশন শুরু।

জানা যায়, ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত খুলনার রাষ্ট্রায়ত্ত নয় পাটকলে এক হাজার ৪৭৫ কোটি ৫৭ লাখ ১৫ হাজার টাকার লোকসান হয়েছে। এ অবস্থায় বিশ্বজুড়ে করোনা সংক্রমণ শুরু হলে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির আওতায় পাটকল বন্ধ রাখা হয়। তবে চাল ও বীজের মোড়কে পাটজাত বস্তার সংকট তৈরি হলে ২৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে উৎপাদন শুরু করে পাটকলগুলো। কিন্তু ২৫ জুন ঢাকায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সারাদেশে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল আবারও বন্ধের সিদ্ধান্ত হয়। এর জেরে আন্দোলনে নামে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন