২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৫৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় নিহত শাওন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: জুন ১১, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনা মহানগরীর জোড়াগেটস্থ মৃত বাচ্চু তালুকদার ও শিল্পী বেগমের পুত্র মোঃ শামীম তালুকদার (শাওন) এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকাল ৫ টায় নগরীর শিববাড়ী মোড়ে পরিবারবর্গের পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়। এ সময় তারা বলেন, গত ৫ জুন বুধবার কুখ্যাত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী রাকিব ওরফে টোকাই রাকিব ও তার সহযোগীরা ধারালো অস্ত্রের আঘাতে শাওন’কে কুপিয়ে হত্যা করে। রাকিব সহ এ হত্যায় জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানান। এ মানববন্ধন কর্মসূচিতে নিহত শাওনের বোন রিপা আক্তার, হাসান, শামীম, মেহেদী, সজল, শাহজাদা, বাপ্পা, হৃদয়, সাদ্দাম, সাব্বির, সাইফুল, হাজেরা বেগম, খাদিজা বেগমসহ পরিবার বর্গ, এলাকাবাসী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন