২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৪২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় নবাগত জেলা প্রশাসকের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: জুন ২৯, ২০২১

  • শেয়ার করুন

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।

অদ্য ২৯ জুন ২০২১ বিকেল ০৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠনের খুলনা মহানগর সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, মোহাম্মদ আরিফ, রোটাঃ মোঃ আজিজুল হক, মোঃ ইলিয়াস হোসেন লাবু, মোঃ হুমায়ুন কবির বালী, মোঃ হাসানুর রহমান তানজির, মোঃ মনির হোসেন, মোঃ রকিব উদ্দিন মোল্যা, কাজী আব্দুল মান্নান, নাঈম ফারহান প্রমুখ।

সাক্ষাৎকালে নবাগত জেলা প্রশাসক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও মানব কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন