২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৪০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় করোনা আক্রান্ত ৫ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ৩০, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় সোমবার বিকেলে ও রাতে করোনা আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা হাসপাতালে ৩ জন এবং হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এছাড়াও একজন নিজ বাসায় মারা গেছেন।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট মো. বাবর আলী ১৯ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সোমবার রাত পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নগরীর দোলখোলা এলাকার সমর দাস (৬৭) গত ২৩ জুন হাসপাতালে ভর্তি হন, সোমবার রাত পৌনে ৮টায় তার মৃত্যু হয়েছে। জেলার ফুলতলা উপজেলার যুগ্মিপাশা এলাকার আনোয়ারা বেগম (৮৫) গত ২৬ জুন ভর্তি হন। সন্ধ্যা সোয়া ৭টায় তার মৃত্যু হয়।

নগরীর বাবু খান রোডের ‘আসাদ স্টোর’-এর মালিক আনিসুর রহমান খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন গত ২৩ জুন। সোমবার বিকেলে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বন্ধু সৈয়দ আমিনুল ইসলাম পারভেজ। এছাড়া রাত দশটার দিকে নগরীর শান্তিধাম মোড়-এর ডাক্তার গলিতে আব্দুল হালিম (৫০) নামের এক ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা গেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন