১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:০৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় আবারও ধর্ষণের ঘটনা, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় চারদিনের ব্যবধানে আবারও এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে আড়ংঘাটা থানা এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থ অবস্থায় তরুণীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আড়ংঘাটা থানার পুলিশ শাওন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে খালিশপুর এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তপন কুমার সিংহ বলেন, ধর্ষণের শিকার তরুণী নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার বাসিন্দা। রাতে ভিকটিম পরিচিত দু’যুবকের সাথে নগরীর আড়ংঘাটা তেলিগাতী এলাকায় ঘুরতে যায়। রাত ১১ টার দিকে তেলিগাতী এলাকার একটি পুকুর পাড়ে তারা উভয় ধুমপান ও নেশাজাতীয় দ্রব্য সেবন করে। এরপর তেলিগাতী এলাকার আজগর সর্দারের বাড়ির ভাড়াটিয়া উত্তম রায়ের রান্না ঘরের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে পরিচিত যুবকের একজন। এ ঘটনায় পুলিশ ধর্ষণের সহায়তাকারী শাওনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান বলেন, রাত দেড়টার দিকে তাকে ধর্ষণ করা হয়। রাত সাড়ে ৩ টার দিকে ধর্ষিতার চিৎকারে ওই এলাকার ঘুমন্ত মানুষ উঠে তরুণীকে উদ্ধার করে। ধর্ষক পালিয়ে গেলেও ধর্ষণের সহায়তাকারীকে আটক রেখে পুলিশের নিকট সোর্পদ করে। সকালে তরুণীকে খুলনা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি করা হয়। ধর্ষিত তরুণী বাদী হয়ে থানায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে, যার নং ৯। ধর্ষককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর সোমবার নগরীর খালিশপুর মদিনাবাগ আবাসিক এলাকায় গণধর্ষণের শিকার হয় এক স্কুলছাত্রী। পুলিশ এ ঘটনায় চার যুবককে আটক করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন