১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:৫২

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

খুলনার ৮১ জনসহ খুমেক ল্যাবে করোনা শনাক্ত ১০৫

প্রকাশিত: জুলাই ১৭, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মাইক্রোবায়োলজি বিভাগে আর টি- পিসিআর ল্যাবে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৮১ জনই খুলনার। এছাড়াও বাগেরহাটের ১২ জন, সাতক্ষীরায় ৭ জন, যশোরের ৪ জন এবং নড়াইলের ১ জন করোনা শনাক্ত হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ৫১ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫১৪ জন।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান শুক্রবার আর টি- পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।খুলনার নমুনা ছিলো ২৩০টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১০৫ টি। যার মধ্যে ৮১ জনই খুলনা জেলার। খুলনা ছাড়াও বাগেরহাটের ১২ জন, সাতক্ষীরায় ৭ জন, যশোরের ৪ জন এবং নড়াইলের ১ জন করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত খুলনায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৩৩ জন, আজ তা বেড়ে ৩৫১৪ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯৬ জন, মারা গেছেন ৫১ জন। আক্রান্তদের ৬৬ শতাংশই পুরুষ, নারী ২৯ শতাংশ ও শিশু ৫ শতাংশ। সূত্র: খুলনা সিভিল সার্জনের কার্যালয়।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন