২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৫০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনার ৭২ জনসহ খুমেক ল্যাবে করোনা শনাক্ত ৮৯, মৃত্যু ২ জন

প্রকাশিত: জুলাই ৮, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৭২ জনই খুলনার। এছাড়াও বাগেরহাটে ১২ জন, যশোর ও সাতক্ষীরায় ২ জন এবং গোপালগঞ্জে ১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত নিয়ে চিকিসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে।মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭৫২ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪২ জন।

বুধবার (০৮ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান বুধবার পিসিআর ল্যাবে ২৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ২৫৩টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ৮৯ টি। যার মধ্যে ৭২ জনই খুলনা জেলার। খুলনা ছাড়াও বাগেরহাটে ১২ জন, যশোর ও সাতক্ষীরায় ২ জন এবং গোপালগঞ্জে ১জন করোনা রোগী শনাক্ত হয়েছে

খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, গত ৬ জুলাই রাত ৯টা ১৫ মিনিট থেকে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন করোনা আক্রান্ত আবুল কালাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল ৫টায় তার মৃত্যু হয়।
এছাড়া গত ৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জ্বর শ্বাসকষ্ট সমস্যা নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন জিয়া। পরে শারিরিক অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার পর্যন্ত খুলনায় করোনা আক্রান্ত ছিলেন ২ হাজার ৬৮০ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে জেলার আরও ৭২ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫২ জনে। এদের মধ্যে মোট ৬৩২ জন সুস্থ হয়েছেন, আর মারা গেছেন ৪২ জন।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন