২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:১৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৩, ২০২১

  • শেয়ার করুন

এম এ আলী,স্টাফ রিপোর্টার: খুলনার পৃথক ৪টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৯ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ১৯ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগে সোমবার (১২ জুলাই) খুলনায় ১৭ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিলো এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ ও উপসর্গ নিয়ে ৫ জন মিলে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর সোনাডাঙ্গার আফজাল হোসেন (৫০), দৌলতপুরের সামাদ মোল্লা (৭৫), ফুলবাড়ীগেটের গাজী সামসুর রহমান (৮৪), ১ নম্বর কাস্টমঘাটের সুমি (২২) এবং বাগেরহাটের বিষ্ণুপুরের সামসুন্নেছা (৪৭)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসা উপজেলার আইচগাতীর কালাম সরদার (৭৮), একই এলাকার সিংহেরটর এলাকার তাসলিমা (৪৫), ডুমুরিয়ার সৈয়দ মুজিবুর রহমান (৮০) ও একই উপজেলার ঘোনাবান্ধা এলাকার চিত্তরঞ্জন মন্ডল (৮০)।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে তিনজন খুলনার ও একজন বাগেরহাটের বাসিন্দা।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নগরীর সোনাডাঙ্গার আলমগীর মল্লিকের (৬৫) মৃত্যু হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন