২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:২১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনার মশিয়ালীতে ট্রিপল মার্ডার মামলায় জাফরিন ৮ দিন, আরমান ও জাহাঙ্গীরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: জুলাই ১৯, ২০২০

  • শেয়ার করুন

খুলনার খানজাহান আলী থানাধীন মশিয়ালীতে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলার অন্যতম আসামি শেখ জাফরিন হাসানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার (১৯ জুলাই) দুপুরে খুলনা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার জানান, মামলার এজাহারভুক্ত আসামি শেখ জাফরিন হাসানকে ৮ দিন, আরমান ও জাহাঙ্গীরকে ৭ দিনের পুলিশী রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে এজাহারভুক্ত ওই তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, গুলিতে নিহত সাইফুল শেখের পিতা সাইদুল শেখ গত শনিবার রাতে বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ে করেন। যার নং ১২, তারিখ ১৮/০৭/২০২০ ইং।
এর আগে শনিবার বিকেলে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দাতপুর গ্রাম থেকে মামলার অন্যতম আসামি শেখ জাফরিন হাসানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া শুক্রবার যশোরের অভয়নগর থেকে আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মামলার প্রধান আসামী জাকারিয়ার শ্যালক আরমানকে ও গ্রেফতার করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন