২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:২১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনার তিন হাসপাতালে করোনায় আরো ৯ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটারঃ খুলনার হাসপাতালগুলোতে আবারও বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় খুলনার তিনটি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
মৃত নয় জনের মধ্যে রয়েছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয় জন, সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দু’জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন।
আর আগে মঙ্গলবার (৩ আগস্ট) খুলনার হাসপাতালগুলোতে করোনায় সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ৩১ জুলাই ও ১ আগস্ট চার জন করে এবং গত ২ আগস্ট ছয় জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয় জনের মৃত্যু হয়েছে। মৃত ছয় জন হলেন- খুলনার সোনাডাঙ্গার মীর আব্দুর রশিদ (৮২), সদরের মাসুসা (৪৬), তেরখাদার সেলিনা বেগম (৬০), বাগেরহাটের রামপালের জবেদা বেগম (৯০), কচুয়ার মমতাজ বেগম (৬৩) ও নড়াইল লোহাগড়ার নজরুল ইসলাম (৬০)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন গোপালগঞ্জের মুকসুদপুরের কবিতা সরকার (৩০) নামে এক জনের মৃত্যু হয়েছে।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নগরীর বকসিপাড়া মেইন রোডের নাসরিন নাহার (৫৫) ও শিপইয়ার্ড জিন্নাহপাড়া এলাকার হোসনেয়ারা বেগম (৬২) নামে দু’জনের মৃত্যু হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন