২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৪৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় ৯ নারী সাংবাদিকের মাঝে বিজেপিসির ল্যাপটপ বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (ইঔচঈ)-এর উদ্যোগে খুলনা, ঢাকা, বাগেরহাট ও গোপালগঞ্জের মোট ৯ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে কানাডার একটি দাতা সংস্থার অর্থায়নে আর্টিকেল নাইন ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা জামাল পপলু, মাহমুদা আক্তার মৌমিতা, মো. হেদায়েত হোসেন মোল্লা, আশরাফুল ইসলাম নূর, আহমেদ মুছা রঞ্জু, মেহেদী মাসুদ খান, নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিনসহ খুলনা, বাগেরহাট, মোল্লারহাট, রামপাল ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা।

অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, সাংবাদিকতায় নারীদের ভূমিকা আরও উজ্জ্বল করতে এবং অংশগ্রহণ বাড়াতে হবে। আমাদের নারীরা ঘরে ও বাইরে সর্বত্র তাদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন। কোনো প্রতিবন্ধকতাই তাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা তাদের আরও উচ্চ আসনে দেখতে চাই।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন