২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৪২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় গত একদিনে আরও ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে

প্রকাশিত: জুলাই ১৪, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৯২ জনই খুলনার। এছাড়াও যশোর ৪ জন ও বাগেরহাটে, ২ জন সাতক্ষীরায় ও পিরোজপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ৪৭ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১৯৬ জন।
শনাক্তদের মধ্যে নারীদের তুলনায় পুরুষের সংখ্যাই বেশি। আর মোট আক্রান্তদের মধ্যে মাত্র ১ শতাংশ আক্রান্তের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান শনিবার পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ২৬৮টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১০৩ টি। যার মধ্যে ৯২ জনই খুলনা জেলার। খুলনা ছাড়াও যশোর ৪ জন ও বাগেরহাটে, ২ জন সাতক্ষীরায় ও পিরোজপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার খুলনায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৯৬ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১১০ জন, মারা গেছেন ৪৭ জন। আক্রান্তদের ৬৬ শতাংশই পুরুষ, নারী ২৯ শতাংশ ও শিশু ৫ শতাংশ। সূত্র: খুলনা সিভিল সার্জনের কার্যালয়।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন