২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৪৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে প্রশাসনের অভিযান আরও জোরালো হবে

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০

  • শেয়ার করুন

কোভিড-১৯ এর দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় মাস্ক ব্যবহারে আরও জোর দেওয়া হবে। বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি শাস্তি ও জরিমানার আওতা বাড়ানো হবে।

খুলনা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে আজ (রবিবার) সকালে এই সভা অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন সভায় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, খুলনায় পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হার চার শতাংশ। যেখানে দেশে শনাক্তের হার ১৪ শতাংশ। দেশের অনেক জেলার তুলনায় খুলনায় শনাক্ত ও মৃত্যুহার অনেক কম। এর অন্যতম কারণ, খুলনায় সময়মতো প্রয়োজনী পদক্ষেপ নেওয়া। খুলনায় যাতে করোনাভাইরসের সংক্রমণ বৃদ্ধি না পায় তার জন্য সকল দপ্তরে সহযোগিতার মনোভাব নিয়ে আন্তরিকতার সাথে সঠিক সময়ে কাজগুলো সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বোপরি মাস্ক ব্যবহারে জনসধারণকে উদ্ধুদ্ধ করার পাশাপাশি মসজিদে প্রচারসহ উপজেলা ও প্রত্যন্ত এলাকায়ও প্রচার জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়িয়ে জরিমানা ও শাস্তি বাড়ানো যেতে পারে বলে সভায় সকলে মত দেন।
সভায় খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ এহসান শাহ, খুলনার সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ, খুলনা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জিএম আবুল কালাম আজাদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং উপজেলা প্রশাসন জুম অ্যাপের মাধ্যমে সভায় যুক্ত হন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন