১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:৫৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

খুলনায় করোনা উপসর্গ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: জুন ১৭, ২০২০

  • শেয়ার করুন

খুলনার রূপসায় করোনা উপসর্গ নিয়ে খান বজলুর রহমান (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌঁনে ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, খান বজলুর রহমান শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বুধবার সকাল সাড়ে ৮টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌঁনে ১০টায় তিনি মারা যান। করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গ, খুলনায় এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৪৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ৬জনের পজিটিভ ধরা পড়েছে। এছাড়া এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৯জনের মৃত্যু হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন