২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:০০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় একদিনে আরও ৭৬ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুন ২২, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৭৬ জনই খুলনা জেলার। এছাড়া সাতক্ষীরার ৫ জন, যশোরের ৩ জন ও বাগেরহাটের ৩ জন রয়েছেন।এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৪৯ জন।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, সোমবার পিসিআর ল্যাবে ২৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ২১৫টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ৮৭ টি। যার মধ্যে ৭৬ জনই খুলনা জেলার। এছাড়া সাতক্ষীরার ৫ জন, যশোরের ৩ জন ও বাগেরহাটের ৩ জন রয়েছেন।

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে,
খুলনা জেলায় মোট করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ১১৫৬ জন যার মধ্যে মারা গেছে ১৩ জন, সু্স্থ্য হয়েছেন ১১৬ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন