২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:৩১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনায় একদিনে আরও ১০৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

প্রকাশিত: জুলাই ৯, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১০৮ জনই খুলনার। এছাড়াও বাগেরহাটে ২ জন, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরায় ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত নিয়ে চিকিসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮৬০ জন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান বৃহস্পতিবার পিসিআর ল্যাবে ২৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ২৬৮টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১১৪ টি। যার মধ্যে ১০৮ জনই খুলনা জেলার। খুলনা ছাড়াও বাগেরহাটে ২ জন, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরায় ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান,করোনা আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় শরিফ উদ্দিন (৭০) নামে একবৃদ্ধের মৃত্যু হয়েছে। শরিফ উদ্দিনকে বুধবার করোনা হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত খুলনায় করোনা আক্রান্ত ছিলেন ২ হাজার ৭৫২ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে জেলার আরও ১০৮ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৬০ জন। এদের মধ্যে মোট ৬৭৭ জন সুস্থ হয়েছেন, আর মারা গেছেন ৪৩ জন।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন