২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৪৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনাজুড়ে করোনা শনাক্ত লাখ ছুঁই ছুঁই, গত ২৪ ঘন্টায় মৃত্যু ২৮

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটার : সারাবিশ্বের ন্যায় বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কোনোভাবেই কমছে না। নিয়ন্ত্রণেতো আসছেই না উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। যদিও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
সেই হিসাবে খুলনা বিভাগে করোনা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে ভালোর দিকে। খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে। একই সময়ে বেড়েছে শনাক্ত। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬১২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা প্রায় এক লাখ।
এর আগে শনিবার (০৭ আগস্ট) বিভাগে ৩৯ জনের মৃত্যু এবং ৪২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। রোববার (০৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে সাতজন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দুজন করে, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৪৯৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৩৫৯ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন