২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:০৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খালিশপুরের প্রবীন আলেমে দ্বীন হাফেজ ফজলুল হক এর ইন্তেকাল

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১

  • শেয়ার করুন

খুলনা মহানগরীর খালিশপুরের ঐতিহ্যবাহী শামসুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসা ও দারুল ক্বারার জামে মসজিদে প্রতিষ্ঠাতা প্রবীন আলেমে দ্বীন আলহাজ্ব হাফেজ মোঃ ফজলুল হক (রহ:) রবিবার দিনগত রাতে খালিশপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজউন) মৃতকালে তিনি স্ত্রী.২ পুত্র ও ২ কন্যা এবং সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শিক্ষার্থী রেখে গোছেন। মরহুমের নামাজের জানাযা সোমবার বার জোহর খাদেমুল ইসলাম মাদ্রাসা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন খুলনা মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও খালিশপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার,খুলনার দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তাক আহম্মেদ,মাদানীনগর মাদ্রাসার মাওলানা এমদাদুল্লা কাশেমী, টুঙ্গীপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মোরতাজা হাসান, মুহতামিম সাহেবের প্রতিনিধি মুফতী মোঃ তাসনীম, গোপালগঞ্জ হরিদাসপুর মাদ্রাসার মুফতী ইব্রাহীম, ঢাকা ইমাম বুখারীর মুফতি ওয়াহিদুল আলম, গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাসউদুল হক, খুলনা সিটি করপোরেশনের শিক্ষক সমিতির সভাপতি মুফতি নাসির উদ্দিন কাসেমী, বিদ্যুৎ ষ্টাফ কোয়াটার ইমাম জি.এম. এমদাদুল হক, ইসলামী আন্দোলন হরিনটানার সভাপতি মাওলানা দ্বীন ইসলামসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত মরহুমের ছাত্র, ভক্তবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযা নামাজের ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা মোঃ নাজমুল হক। জানাযা শেষে মরহুমকে মাদ্রাসা প্রাঙ্গনে দাফন করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন