২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:০৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

কেডিএতে শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩

  • শেয়ার করুন

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকীতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ  আয়োজিত বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০ ঘটিকায়  বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম এএফডব্লিউসি, পিএসসিএঁর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সার্বক্ষনিক সদস্যগণ, সচিব, প্রধান প্রকৌশলী, পরিচালক(এস্টেট)সহ কেডিএর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অতঃপর কেডিএ মিলনায়তনে  বীর  মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জীবনী ও কর্ম সম্পর্কে আলোচনা করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক  শংকর কুমার মল্লিক, প্রফেসর, বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও  বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকীতে জেলা প্রশাসন, খুলনা আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে কেডিএর  প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন