২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:৫৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

করোনা প্রতিরোধে ১০নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক কমিটি গঠন

প্রকাশিত: জুন ২৫, ২০২০

  • শেয়ার করুন

খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেকের নির্দেশনায় ১০নং ওয়ার্ডে করোনা প্রতিরোধ ও সহায়তা স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট আহবায়ক ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউটের সভাপতিত্তে ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা মাষ্টার দেলোয়ার হোসেন, কাজী মারুফাত হোসেন ফাইট, যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইট, সাংবাদিক নেতা এস এম নূর হাসান জনি, মহিলালীগ নেত্রী সালমা বেগম, ইলা রহমান, আ’লীগ নেতা ইমরান হোসেন পান্নু, কামাল মৃধা, জামাল হোসেন খোকন, ঈসমাইল হোসেন, মোঃ শামীম(সাংবাদিক). নয়া মিয়া আকন, মাহবুবুর রহমান, সিরাজুল ইসলাম, মনির হোসেন বাবু, রুমান শিকদার, মোঃ শাহজাহান, মিজানুর রহমান, মোঃ ওয়ারী, ডাঃ কামরুজ্জামান সেলিম, শহিদুল ইসলাম লিটন, শেখ জামাল হোসেন, মাসুম হোসেন বাবু, শাহাদাত হোসেন লিটন, অব্ধলী, জোছনা প্রমুখ। সভা শেষে নেত্রী বৃন্দ ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে জন সাধারণকে সচেতন করেন এবং মাস্ক বিতরণ করেন।-খবর বিজ্ঞপ্তি

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন