২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:০৫

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

করোনায় মারা গেলেন খুলনার শীর্ষ শিল্পপতি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২০

  • শেয়ার করুন

প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে না ফেরার দেশে পাড়ি জমালেন খুলনার শীর্ষ শিল্পপতি শেখ মজনু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শেখ মজনুর ছেলে শেখ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর বাবা জুলাই মাসের প্রথম সপ্তাহে খুলনায় জ্বর নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। পরে করোনা শনাক্ত হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এক সপ্তাহ ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি।
আকাঙ্খা গ্রুপের অধীনে মাহবুব ব্রাদার্স রিয়েল এস্টেট, আকাঙ্খা ডেভেলপার্সসহ অনেক প্রতিষ্ঠান রয়েছে। এই গ্রুপের মাধ্যমে চাল, কয়লা, সার ও গম আমদানি, সড়ক ও জনপথ এবং পূর্তবিভাগের প্রথম শ্রেণীর ঠিকাদার, ভারি অটোরাইস মিল, আবাসিক প্লট, ফ্ল্যাট তৈরি করে বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন শেখ মজনু। খুলনা-ঢাকাসহ সারা দেশে শেখ মজনুর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার কর্মী কাজ করছেন। তিনি বিগত চার-পাঁচ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন