১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:০৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

কয়রা সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জন গ্রেফতার

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা থানার পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত ২ আসামী এবং জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ জন আসামী গ্রেফতার করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদক মুক্ত খুলনা জেলা গঠনের লক্ষ্যে কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে ১০ জুলাই কয়রা থানার পুলিশ বিভিন্ন এলাকার গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার ৬ মাসের সাজা প্রাপ্ত ২ জন আসামী হলেন দক্ষিন মদিনাবাদ গ্রামের মৃত কালাচাদ জোদ্দারের ছেলে লিয়াকত আলী জোদ্দার, ও উত্তর মদিনাবাদ গ্রামের মৃত আব্দুর রহিম সানার ছেলে রেজায়ানুল করিম। এছাড়া সিআর ও জিআর পরোয়ানা ভুক্ত আসামীরা হলেও ৫ নং কয়রা গ্রামের সেরাজুল গাজীর ছেলে নাইম আলী সবুজ, দাউদ আলী গাজীর ছেলে সেরাজুল গাজী, ৪ নং কয়রা গ্রামের রিয়াছাদ সানার ছেলে শাফায়েত হোসেন ও মহবুব এর ছেলে তৌহিদ হোসেন মুন্ন, ২ নং কয়রা গ্রামের ওয়াহিদুল গাজীর ছেলে একরামুল গাজী, মাথা ভাঙ্গা গ্রামের মুক্তি সানার ছেলে জাকির হোসেন ও জাকির হোসেনের স্ত্রী সখিনা খাতুন।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন