১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:৫৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

কয়রা উপজেলায় এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

প্রকাশিত: জুন ১৭, ২০২০

  • শেয়ার করুন

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আহমেদ মুর্তজা (২৩) নামের এক স্বাস্থকর্মী করোণায় আক্রান্ত হয়েছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: সুদীপ বালা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে দেয়াড়া গ্রামের তাজমীর হোসেন নামে এক যুবক করনা আক্রান্ত হলে, আহমেদ মূর্তজাসহ হাসপাতালের কয়েকজন তাকে সেবা শুশ্রূষা করেন । সে কারণে আক্রান্তের সংস্পর্শে থাকাদের পরীক্ষার জন্য গত ৬ জুন তাদের নমুনা নেয়া হয়, দীর্ঘ ৯ দিন পর গতকাল ১৫ জুন সোমবার আহমেদ মোর্তোজার করনা পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: সুদীপ বালা বলেন, আক্রান্ত আহমেদ মুর্তজা আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল কাজে কর্মরত ছিল। রিপোর্ট পাওয়া মাত্র তার নিজ বাড়িতে হোম কোয়ারান্টিনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে।

নমুনা পরীক্ষার দীর্ঘ ৯দিন যাবত সে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিল তার দ্বারা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যরা আক্রান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তার সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছে, আসা করছি দুই-একদিনের মধ্যে রিপোর্ট পাবো।

এই নিয়ে এখন পর্যন্ত উপজেলায় ৬ ব্যক্তি আক্রান্ত হয়েছে এরমধ্যে ঢাকায় কর্মরত একজন পুলিশ সদস্য ও সিলেটে কর্মরত ব্যক্তি অন্য চারজন কয়রায় অবস্থানরত।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন