২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৫০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

কয়রায় বড় ভাইয়ের বটির কোপে ছোট ভাই নিহত

প্রকাশিত: মে ৩০, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার ২নং বাগালী ইউনিয়নের উলা গ্রামে বড় ভাইয়ের বটির কোপে নিহত হয়েছেন আপন ছোট ভাই। নিহত সাহেব আলী (৩৫) উলা গ্রামের মৃত দারা গাজীর ছেলে। হত্যাকারী বড় ভাই শহিদুল ইসলাম (৪২) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের উলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে শহিদুল তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় সাহেব আলী তাকে থামাতে গেলে প্রথমে শহিদুল তার স্ত্রীকে মারধর করা বন্ধ করলেও পরবর্তীতে সাহেব আলীর ওপর চড়াও হন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। শহিদুল প্রথমে সাহেব আলীকে একটি পাকা দেয়ালের সঙ্গে ধাক্কা দেন। সাহেব আলী পড়ে গেলে শহিদুল ঘরে ব্যবহৃত বঁটি দিয়ে তাকে জবাই করে হত্যা করেন।

খবর পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম এম ইমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান । শহিদুলকে বাড়িতে না পেয়ে ২ কিঃ মিঃ দুরে অভিযান চালিয়ে হত্যাকারী শহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম এম ইমদাদুল হক বলেন, কি কারনে তাকে হত্যা করা হয়েছে তার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে তাকে জিজ্ঞাবাদ অব্যাহত রাখা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন