১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১:০৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

কপিলমুনিতে মাদ্রাসা ছাত্র নাসিমের মহানুভবতা; কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন ৫০ হাজার টাকা!

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ কুড়িয়ে পাওয়া অর্ধ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন নাছিম (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র।
ঘটনাটি কপিলমুনি বাজারের মেইন সড়কে পলিথিনে মোড়ানো অবস্থায় টাকাটা পায় সে।

টাকার মালিক আগড়ঘাটা বাজার নিবাসী বৃদ্ধ আঃ রাজ্জাক আলী এ দিন মেয়ের কাছে দীর্ঘ দিন ধরে তিলতিল করে জমানো টাকাটা তার চোখ অপারেশনের জন্য নিয়ে ফিরছিলেন তিনি।

জানাগেছে, মেয়ের কাছে দীর্ঘ দিন ধরে তিলতিল করে জমানো পিতা রাজ্জাক আলীর ৫০ হাজার টাকা তার চোখ অপারেশন করার জন্য নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে যায়। এরপর মাদ্রাসা ছাত্র নাসিম সেই টাকাগুলি কুড়িয়ে পেয়ে বাড়িতে নিয়ে রাখে। বৃদ্ধ রাজ্জাক বাড়িতে ফিরে দেখে পলিথিনে মোড়ানো টাকাটা তার কাছে নেই। কোথাও হয়তো পড়ে গেছে। এমতাবস্থায় তিনি হতাশ হয়ে পড়েন। এরপর এলাকাবাসীর পরামর্শে তাৎক্ষণিক মাইকিং করে জানানো হলে মাদ্রাসা ছাত্র নাসিম কুড়িয়ে পাওয়া টাকাটা স্থানীয় ইউপি সদস্য ইজাহার আলীর মাধ্যমে বৃদ্ধ রাজ্জাককে ফিরিয়ে দেন।

জানাগেছে, খুলনা সিদ্দীকিয়া মাদ্রসার ছাত্র মোঃ নাসিম কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামের সোহরাব মাষ্টারের ছেলে। টাকা পেয়ে বৃদ্ধ রাজ্জাক খুশিমনে নাসিমকে ৫ হাজার টাকা দিতে চাইলেও তা না নিয়ে ফিরিয়ে দেয় নাসিম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন