১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৩৩

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

ওবায়দুল কাদের অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১

  • শেয়ার করুন

বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ (১৪ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে তিনি বিএসএমএমইউর ৩১২ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন।

হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, ঠাণ্ডা ও মৃদু শারীরিক সমস্যার কারণে চেকআপের জন্য বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন।

এদিকে সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, করোনার বুস্টার ডোজ নেওয়ার পর ওবায়দুল কাদেরের শরীরে সামান্য জ্বর অনুভূত হলে তাকে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার চেকআপ চলছে।

ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়েই ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন