২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:০৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

উইথ শি’র প্রধান উপদেষ্টা হলেন বিশিষ্ট সমাজসেবী সারমিন সালাম

প্রকাশিত: আগস্ট ৩, ২০২২

  • শেয়ার করুন

উইথ শি এর প্রধান উপদেষ্টা হিসেবে স্বাক্ষর করেছেন বিশিষ্ট সমাজসেবী সারমিন সালাম। এনভয় গ্রুপের পরিচালক এবং সারমিন হোল্ডিং লিমিটেড ও প্যাকিং এইড (প্রাইভেট) লিমিটেড এর চেয়ারম্যান সারমিন সালাম। সারমিন সালাম উদ্যোক্তা হিসেবে যেমন সফলতার শীর্ষে তেমনি সমাজ গড়ার কারিগর হিসেবেও তিনি সম্মানের দাবিদার। সারমিন সালাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর উপদেষ্টা হিসেবে প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে দীর্ঘদিন কাজ করছেন। তারই নেতৃত্বে সালাম মুর্শেদী ব্লাড ব্যাংক, সালাম মূর্শেদী সেবা সংঘ এবং সারমিন সালাম অক্সিজেন ব্যাংক নিরলসভাবে মানুষের জীবন বাঁচাতে কাজ করছে। ব্যক্তি হিসেবে, শিক্ষাগত জীবন এবং পেশাগত অবস্থানে সফলতার সাথে সাথে সমাজকল্যাণমূলক যুগান্তকারী নানা পদক্ষেপের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে এক অসাধারণ মানুষ হিসেবে জায়গা করে নিয়েছেন সারমিন সালাম।

প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশুর সুরক্ষায় কাজ করছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উইথ শি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন