২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:৩৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

আড়াই মাস পর যশোর থেকে বিমান উড়ল

প্রকাশিত: জুন ১১, ২০২০

  • শেয়ার করুন

আড়াই মাস বন্ধ থাকার পর যশোর-ঢাকা রুটে চালু হলো বিমান যোগাযোগ। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে এই বিমান চলাচল শুরু হয়েছে।

যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক মো. মাসুদুল হক জানান, বৃহস্পতিবার যশোর-ঢাকা রুটে ৫টি ফ্লাইট চলাচল করেছে। এর মধ্যে ইউএস বাংলার তিনটি এবং নভোএয়ারের দু’টি ছিল।

তিনি বলেন, ‘যশোর বিমানবন্দরে টার্মিনালের প্রবেশমুখে কাচ দিয়ে ঘিরে একটি বুথ করা হয়েছে। সেখানে মেডিকেল টিম বসছে। একজন ডাক্তারের নেতৃত্বে এই টিমের সদস্যরা হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপছেন। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

বিমান বন্দর সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ করে দিলে যশোর-ঢাকার মধ্যে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ১ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে বিমান চলাচলের অনুমতি দিলেও বাদ থেকে যায় যশোর, রাজশাহী, কক্সবাজার ও বরিশাল রুটের চলাচল।

বন্ধ থাকা এ চারটি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের করোনাভাইরাস থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারায় বিমান চলাচলের অনুমতি পায়নি।

যশোরের স্বাস্থ্যবিভাগ যশোর বিমান বন্দরে মেডিকেল টিমের ব্যবস্থা করলে বৃহস্পতিবার থেকে বেবিচক এই রুটে বিমান চালানোর অনুমতি দেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫ জুন পর্যন্ত যশোর-ঢাকা রুটে কোনো ফ্লাইট পরিচালনা করবে না বলে জানিয়ে দিয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘প্রতিদিন দুটি মেডিকেল টিম পর্যায়ক্রমে বিমানবন্দরে দায়িত্ব পালন করবে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন