১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:১০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

আশাশুনি যাত্রীবাহী বাস খাদে, আহত-১৪

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

লিংকন আসলাম, আশাশুনি : আশাশুনিতে দুটি মিনিবাস ক্রসিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মৎস্য ঘেরে উল্টে পড়ে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে আশাশুনি মানিকখালী ব্রীজ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা থেকে সাতক্ষীরা-জ-১১-০০০৯ নং যাত্রী বোঝাই মিনিবাস আশাশুনি বাস স্ট্যান্ড হয়ে মানিককালী ব্রীজ বাইপাস সড়ক দিয়ে গন্তব্য ষ্টান্ড বড়দলে যাচ্ছিলো। ব্রীজ টোলপ্লাজার বেশ আগে জনৈক এনামুলের মৎস্য ঘেরের কাছে পৌছলে, সামনের দিক থেকে আসা অপর একটি মিনিবাসের সাথে ক্রসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উচু সড়কের নিচে ঘেরের মধ্যে গিয়ে পড়ে।

বাসটি উল্টে দুই পাল্টি খেয়ে পড়ায় যাত্রীরা আহত হয়। স্থানীয় জন সাধারণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আশাশুনি ফায়ার সার্ভিসের সাব অফিসার আমজাদ হোসেনের নেতৃত্বে উদ্ধারকৃতদের নিয়ে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সাব অফিসার আমজাদ হোসেন জানান, কেয়ারগাতির ভুট্ট সানা, খালিয়ার মাওঃ আঃ সালাম, বড়দলের রাবেয়া বেগম, শরিফা, খেড়য়ারডাঙ্গার রিয়াদ, জামালনগরের নাজমুল, কেয়ারগাতির আসাদুল, তুয়ারডাঙ্গার আসমা খাতুন, বড়দলের সোহেল রানা, আশাশুনির হিমাদ্রী সরদার, দুর্গাপুরের তালেব সরদার, আশাশুনির হৃদয়, বড়দলের সাগর ও শ্রীকলস গ্রামের শহিদুল ইসলামকে আশাশুনি হাসপাতালে ভর্তির পর গুরুতর আহত ৭ জনকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন ঘটনাস্থ পরিদর্শন করে তিনি জানান, গাড়ীর চালক ও হেলপার পালিয়ে গেছে। আহত যাত্রীদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি ঘেরের মধ্যে পড়ে থাকতে দেখা গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন