১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৮:২১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২৯ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান নিখোঁজ

প্রকাশিত: জুলাই ৬, ২০২১

  • শেয়ার করুন

তথ্য ডস্কেঃ রাশিয়ায় ২৯ জন আরোহী নিয়ে গন্তব্যে যাওয়ার সময় একটি বিমান নিখোঁজ হয়েছে। দেশটির পূর্বে অবস্থিত কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি নিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিখোঁজ ওই বিমানটি অ্যান্টোনভ এএন-২৬ মডেলের। কামচাটকা উপত্যকার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের সময় বিমানটিতে ২৯ জন আরোহী ছিলেন। বিমানের বর্তমান অবস্থান জানতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রাশিয়ার জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান পরিচালকের প্রেস সার্ভিস জানিয়েছে, এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিমানটির অবস্থান জানতে কাজ চলছে। ধারণা করা হচ্ছে- বিমানটিতে ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।

আরটি জানিয়েছে, নিরাপত্তাগত কোনো ত্রুটির কারণে বিমানটি নিখোঁজ হয়েছে কি না, সেটা তদন্ত করে দেখছেন রুশ কর্মকর্তারা। এছাড়া কামচাটকা উপত্যকার পালানা নামক স্থানের পাশে বিমানের খোঁজ মিলতে পারে ধারণা করে সেখানে তল্লাশি চালাতে দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন