১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৩৩

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

১০০ বন্দী গ্রহনের মধ্য দিয়ে যাত্রা জেলা আধুনিক কারাগারের

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : ১০০ কয়েদী গ্রহনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার।

আজ ১নভেম্বর সকাল সাড়ে ১০টায় প্রথম ধাপে খুলনার পুরাতন কারাগার থেকে একশ কয়েদীকে স্থানান্তর করা হয় নতুন কারাগারে।

খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুরনো কারাগারের ধারণ ক্ষমতা ৬৭৮ জন। কিন্তু কারাগারে বর্তমান বন্দির সংখ্যা ১হাজার ৩৯৪ জন। যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি।

নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে। নতুন নির্মিত কারাগারে ছোট-বড় ৬৪টি ভবন নির্মাণ করা হয়েছে। এখানে ধারন ক্ষমতা ২হাজার।

খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান আরও বলেন, আজ ১০০ কয়েদী স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার। নতুন কারাগারে নারী-পুরুষ, কিশোর ও দন্ডপ্রাপ্ত কয়েদীদের জন্য আলাদা ব্যারাক, ১০০ শয্যার হাসপাতাল, স্কুল ও মোটিভেশন সেন্টার, হস্তশিল্প প্রশিক্ষণ শেড এবং বিনোদন সাংস্কৃতিক সুবিধা থাকছে। রয়েছে শেডওয়ালা আধূনিক ফাঁসির স্থান। তবে কার্যক্রম শুরু হলেও কিছু কাজ এখনও চলমান। খুলনার সিটি বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ করা হয়েছে। ১শ ৪৪ কোটি টাকার প্রকল্পটির নির্মাণ দুই দফা বৃদ্ধি করে ব্যয় ২৮৮ কোটি টাকায় উন্নিত করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন