৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:০১

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

হেফাজতের নতুন আমির মহিবুল্লাহ বাবুনগরী

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১

  • শেয়ার করুন

হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে হাটহাজারী মাদ্রাসায় সদ‌্য প্রয়াত আ‌মির জুনা‌য়েদ বাবুনগরীর জানাজায় আ‌মির প‌দে তার নাম ঘোষণা ক‌রেন হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী।

প্রায় ৯০ বছর বয়সী মু‌হিবুল্লাহ বাবুনগরী হেফাজ‌তের প্রতিষ্ঠা থে‌কে সংগঠ‌নের সি‌নিয়র না‌য়ে‌বে আ‌মির ছি‌লেন। পরে কও‌মি মাদ্রাসার সন‌দের স্বীকৃ‌তি নি‌য়ে প্রয়াত শাহ আহমদ শফীর স‌ঙ্গে মত‌বি‌রো‌ধে তি‌নি ২০১৯ সা‌লে পদত‌্যাগ ক‌রেন। য‌দিও তার পদত‌্যাগপত্র গৃহীত হ‌য়ে‌ছিল কী তা কখ‌নোই স্পষ্ট ক‌রেন‌নি আহমদ শাহ শফী। গত বছ‌র সে‌প্টেম্ব‌রে তার মৃত‌্যুর পর ন‌ভেম্ব‌রের কাউ‌ন্সি‌লে গ‌ঠিত হেফাজতের ক‌মিটি‌তে প্রধান উপ‌দেষ্টা করা হয় মু‌হিবুল্লাহ বাবুনগরী‌কে।

ন‌রেন্দ্র মোদীর বাংলা‌দেশ সফ‌রের বি‌রো‌ধিতা ক‌রে হেফাজতের কর্মসূ‌চি‌তে সহিংসতা হ‌লে এ‌প্রিলে কেন্দ্রীয় ক‌মি‌টি বিলুপ্ত ক‌রেন জুনা‌য়েদ বাবুনগরী। পাঁচ সদ‌স্যের আহ্বায়ক ক‌মি‌টি ক‌রেন। সেই ক‌মি‌টি‌তেও প্রধান উপ‌দেষ্টা করা হয় মু‌হিবুল্লাহ বাবুনগরী‌কে। ৭ জুন গ‌ঠিত পূর্ণাঙ্গ কমি‌টি‌তে তি‌নি একই প‌দেও ‌ছি‌লেন। তি‌নি সদ‌্য প্রয়াত আ‌মির জুনা‌য়েদ বাবুনগরীর মামা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন