২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৩:০৯

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে নৌবাহিনীর অভিযান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬

  • শেয়ার করুন

ঢাকা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টহল কার্যক্রমে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্ট বিভিন্ন স্থানে একাদিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার, নগদ অর্থ জব্দ এবং ১১ জন আটক করেছে।

আজ রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা সদর নৌ কন্টিনজেন্ট খুলনা সদরের ৬নং ঘাট এলাকায় কয়লার ডিপো বস্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহজনক একাধিক বাসায় তল্লাশি করে রাসেল হাওলাদার, আকবর তালুকদার, তাসলিমা বেগম, শাহনাজ বেগম এবং হোসনে আরা বেগম নামক ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় ১ হাজার ৩৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ২টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন, ১টি ডিজিটাল নিক্তি এবং মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকা উদ্ধার করা হয়।

এছাড়ও, গতকাল শনিবার পাথরঘাটা, চরফ্যান ও তালতলী নৌ কন্টিনজেন্টসমূহের পৃথক পৃথকভাবে পরিচালিত একাধিক অভিযানে ০৬ জন মাদক ব্যবসায়ীসহ ১ কেজির অধিক গাঁজা, ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম, ২টি বাটন মোবইল এবং মাদক ব্যবসার নগদ ২৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

অপরদিকে টেকনাফ জেলায় মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গতকাল নোয়াখালীপাড়াস্থ জুম্মাপাড়া পাহাড়ি এলাকার মানবপাচারকারী চক্রের অস্তানায় অভিযান পরিচালনা করে।

এসময় অস্তানাটির নিকটস্থ ঝোপ হতে ১টি দেশীয় বন্দুক (লাম্ব ব্যারেল), ০২টি দেশীয় পিস্তল (এলজি), তাজা গোলা এবং কার্তুজ জব্দ করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনীর ৫ হাজার নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন