২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:২২

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

সুন্দরবনের বিষ দিয়ে মাছ শিকার, ৬ জেলে কারাগারে

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে দায়ের করা মামলায় ৬ জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জর ভোমরখালি টহল ফাঁড়ির আওতাধীন ছোট কুকুমারী খালে বিষ দিয়ে মাছ শিকার অবস্হায় তাদের আটক করে বনরক্ষীরা। এসময় তাদের নিকট থেকে ২ টি নৌকা,ভেসালীজাল ২ টি,বিষযুক্ত ৭০ কেজি মাছ ও ২ টি বিষের বতল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,কয়রা উপজেলার ৪ নং কয়রা গ্রামের শহীদ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম(২৭),হামিদ সরদারের ছেলে মিঠুন সরদার ওরফে লিটন সরদার(৩১),পল্লীমঙ্গল গ্রামের মৃত্যু ছবেদ আলী মোড়লের ছেলে আবুল হোসেন(৫০),আইয়ুব গাজীর ছেলে কাজল গাজী(৩০),ছালাম সরদারের ছেলে মাছুম বিল্লাহ (২৭),জাহাঙ্গীর সরদারের ছেলে বাদশাহ (২০)।

ভোমরখালি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন,নিয়মিত টহলের জন্য ছোট কুকুমারী খালে রওনা হয়ে খালের আগায় উপস্থিত হয়ে ট্রলার থেকে নেমে নৌকা নিয়ে ২ কিলোমিটার যাওয়ার পর আসামীদেরকে বিষ দিয়ে মাছ শিকার করা অবস্হায় আটক করি।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন,এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন