৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:২১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

সিটিজেন ল্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪

  • শেয়ার করুন

খুলনা মহানগরের প্রাণকেন্দ্র ময়লাপোতা মোড় এ অবস্থিত “সিটিজেন ল্যাব” ডক্টর এন্ড ডায়াগনস্টিক’র এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সিটিজেন ল্যাবের চেয়ারম্যান রবিউল ইসলাম রানার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আলী আজম মিঠুর পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ খান শাকিল আহমেদ, ডাঃ ফয়সাল আলম, ডাঃ নাজনীন নাহার, পূবালী ব্যাংক খুলনা অঞ্চল প্রধান শেখ মো. সামসোদ্দোহা। এছাড়াও উপস্থিত ছিলেন সিটিজেন ল্যাবের সকল পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও সেবা গ্রহীতারা।
সিটিজেন ল্যাব প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন তাঁদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিটিজেন ল্যাবের চেয়ারম্যান রবিউল ইসলাম রানা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলী আজম মিঠু বলেন, সকলের সহযোগীতা ও অনুপ্রেরণায় এ পথ পাড়ি দিতে আমাদের সাহস জুগিয়েছে। অতিথিরা সিটিজেন ল্যাবের সার্ভিস এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম বলেন, সিটিজেন ল্যাব এভাবেই সামনে এগিয়ে চলুক এবং আরও বড় পরিসরে উন্নত সেবাদান কার্যক্রম চালিয়ে যাক সেই দোয়া ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন