১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:০৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

শ্যামনগরে এমপি দোলনের গাড়িতে হামলা, আহত ১

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪

  • শেয়ার করুন

বিলাল হোসেন, শ্যামনগর:
সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলনের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। (১৯ এপ্রিল) শুক্রবার রাত ৯ টার দিকে শ্যামনগর গোডাউন মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য বাবু নামে একজনকে হেফাজতে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯ টার দিকে কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে শ্যামনগরে নিজের বাসায় ফেরার পথে শ্যামনগর গোডাউন মোড়ে এলে তার গাগি লক্ষ্য করে ইট মারা হয়।এতে গাড়ীর গ্লাস ভেঙে যায়। গাড়ির ভিতরে থাকা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ আহত হন। আহত মেহেদী হাসান মারুফকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এবিষয় এস এম আতাউল হক দোলনের ব্যক্তিগত সহকারী শেখ নুরুজ্জামান টুটুল বলেন, আমার কালিগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে বাসায় ফেরার পথে গোডাউন মোড়ে পৌছালে এম পি’র গাড়িতে ইট ছুড়ে মারে দুর্বৃত্তরা।
সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান বলেন, হামলাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন