৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:৫৮

শিরোনাম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

শেখ হেলাল উদ্দীন কলেজে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন

প্রকাশিত: জুন ১০, ২০২৪

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ঐতিহাসিক ৬ দফা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার (১০জুন) সকালে কলেজে নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্থাবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। এরপর কলেজ অধ্যক্ষ কলেজের শেখ রাসেল দেয়ালিকায় ৬ দফা দিবস সংখ্যার উদ্বোধন করেন। প্রভাষক তপতী রানী ধরের সঞ্চালনায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনমিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আরো বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, মোঃ সিরাজুল ইসলাম মল্লিক, মোসা: আতাউন্নেছা, সালমা খাতুন, মোঃ শেখ শামীম ইসলামসহ প্রমুখ।
অধ্যক্ষ তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ জুন এক নতুন মাত্রা পায়। তিনি আরও বলেন, ঐতিহাসিক ৬ দফা থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার আজীবন স্বপ্নের উন্নত সুখী-সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে নতুন প্রজন্মকে ঝাপিয়ে পড়তে হবে। ৬ দফা শুধু বাঙালি জাতির মুক্তি সনদ নয়, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত নিস্পেষিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস। সভা শেষে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে এক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন