৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:১৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

শার্শায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
স্বামীর পরকীয়া প্রেমে বাঁধা সৃষ্টি করায় লাবনী নামে এক গৃহ বধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে যশোর জেলার শার্শা উপজেলার সাতমাইল গ্রামে। শনিবার সকাল ১০ টার সময় এঘটনার পর থেকে নিহতর স্বামী ইমামুল ও তার পিতা শফি মিয়া পলাতক রয়েছে। তবে ওই লাশটি পুলিশ ঘরের সিলিং ফ্যান থেকে উদ্ধার করে।

নিহত লাবনীর পিতা সবুজ মিয়া বলেন তার মেয়ের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে। তাকে হত্যা করে তার জামাই ও বিয়াই ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। এদিকে লাবনীর একটি এক বছরের সন্তান রয়েছে। তার মেয়েকে হত্যার সঠিক বিচার দাবি করে সবুজ মিয়া।
এ দিকে স্থানীয়রা জানায় ইমামুল পাশের একটি মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। একবার বাড়ির পাশের ওই মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়েও করে। এরপর আবার তার সাথে অবৈধ ভাবে মেলা মেশা করায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ লেগে থাকত।
শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাড়ির লোকজন পলাতক থাকায় এটাকে হত্যা বলে মনে হচ্ছে। তবে পোষ্ট মর্টেম রিপোর্ট না এলে কিছু বলা যাচ্ছে না। নিহত লাবনীর পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৭, তারিখঃ ৩১/০৭/২১।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন