১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৯:৪৫

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মান শ্রমিকের মৃত্যু।

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নয়ন (২৫) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (৪ জানুয়ারী) সকালে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামের সহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভবনের নির্মাণ কাজের সময় অসাবধানতার কারণে ঘটনাটি ঘটে।

জানাযায়, শহিদুলের বাড়ির ছাদের নির্মাণ কাজের জন্য রড সেটিং করছিলো এমন সময় নয়ন একটি রড নিজে ঘুরানোর সময় বুঝে উঠার আগেই বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের ৩টি তারের একটিতে স্পর্শ করার সাথে সাথেই নয়ন বিদ্যুয়িত হয়ে পড়ে যায়। তখন নয়নের সহকর্মিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে মারা যান।

নিহত নয়ন শার্শার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টেংরা ওয়ার্ডের মেম্বার মোজাম গাজী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নয়ন অনেক ভালো ছেলে ছিলো। তার বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছিলো। এখন নয়নকে হারিয়ে পাগল প্রায় নয়নের পরিবার।

প্রেরক,
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৪/০১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন